হোম
সূরা
Al-Hijr
আয়াত ৩৯
সূরা Al-Hijr ১৫:৩৯
الحجر · মক্কী · মোট ৯৯ আয়াত
قَالَ رَبِّ بِمَا أَغْوَيْتَنِي لَأُزَيِّنَنَّ لَهُمْ فِي الْأَرْضِ وَلَأُغْوِيَنَّهُمْ أَجْمَعِينَ
সে বললে -- ''আমার প্রভু! তুমি যেমনি আমাকে বিপথে যেতে দিয়েছ, আমিও তেমনি নিশ্চয়ই তাদের নিকট চিত্তাকর্ষক করব এই পৃথিবীতে, আর অবশ্যই তাদের একসাথে বিপথগামী করব --
তিলাওয়াত
অডিও শীঘ্রই যুক্ত করা হবে।
সম্পর্কিত আয়াত
قَالَ رَبِّ فَأَنظِرْنِي إِلَىٰ يَوْمِ يُبْعَثُونَ
সে বললে -- ''আমার প্রভু! তবে আমাকে অবকাশ দাও সেই দিন পর্যন্ত যখন তাদের পুনরুত্থিত করা হবে!’’
قَالَ فَإِنَّكَ مِنَ الْمُنظَرِينَ
তিনি বললেন -- ''তবে তুমি নিশ্চয়ই অবকাশপ্রাপ্তদের মধ্যেকার --
إِلَىٰ يَوْمِ الْوَقْتِ الْمَعْلُومِ
নির্ধারিত সময়ের দিন পর্যন্ত।’’
إِلَّا عِبَادَكَ مِنْهُمُ الْمُخْلَصِينَ
তাদের মধ্যে তোমার খাস বান্দাদের ব্যতীত।’’
قَالَ هَـٰذَا صِرَاطٌ عَلَيَّ مُسْتَقِيمٌ
তিনি বললেন -- ''এটিই হচ্ছে আমার দিকে সহজ-সঠিক পথ।
إِنَّ عِبَادِي لَيْسَ لَكَ عَلَيْهِمْ سُلْطَانٌ إِلَّا مَنِ اتَّبَعَكَ مِنَ الْغَاوِينَ
''নিঃসন্দেহ আমার দাসদের সন্বন্ধে -- তাদের উপরে তোমার কোনো আধিপত্য নেই, বিপথগামীদের মধ্যে যারা তোমার অনুসরণ করে তাদের ব্যতীত।