فَاتَّقُوا اللَّهَ وَأَطِيعُونِ
''অতএব তোমরা আল্লাহ্কে ভয়ভক্তি কর ও আমাকে মেনে চল।
الشعراء · মক্কী · মোট ২২৭ আয়াত
فَاتَّقُوا اللَّهَ وَأَطِيعُونِ
''অতএব তোমরা আল্লাহ্কে ভয়ভক্তি কর ও আমাকে মেনে চল।
অডিও শীঘ্রই যুক্ত করা হবে।
كَذَّبَتْ قَوْمُ لُوطٍ الْمُرْسَلِينَ
আর লূতের লোকদল রসূলগণকে প্রত্যাখ্যান করেছিল।
إِذْ قَالَ لَهُمْ أَخُوهُمْ لُوطٌ أَلَا تَتَّقُونَ
দেখো! তাদের ভাই লূত তাদের বলেছিলেন -- ''তোমরা কি ধর্মভীরুতা অবলন্বন করবে না?
إِنِّي لَكُمْ رَسُولٌ أَمِينٌ
''আমি নিশ্চয়ই তোমাদের জন্য একজন বিশ্বস্ত রসূল,
وَمَا أَسْأَلُكُمْ عَلَيْهِ مِنْ أَجْرٍ ۖ إِنْ أَجْرِيَ إِلَّا عَلَىٰ رَبِّ الْعَالَمِينَ
''আর আমি এর জন্য তোমাদের কাছে কোনো মজুরি চাই না, আমার মজুরি তো বিশ্বজগতের প্রভুর কাছে ছাড়া অন্যত্র নয়।
أَتَأْتُونَ الذُّكْرَانَ مِنَ الْعَالَمِينَ
''তোমরা কি মানুষজাতীর মধ্যে পুরুষদের কাছেই এসে থাক,
وَتَذَرُونَ مَا خَلَقَ لَكُمْ رَبُّكُم مِّنْ أَزْوَاجِكُم ۚ بَلْ أَنتُمْ قَوْمٌ عَادُونَ
''আর পরিত্যাগ করছ তোমাদের স্ত্রীদের যাদের তোমাদের প্রভু তোমাদের জন্য সৃষ্টি করেছেন? না, তোমরা তো সীমালংঘনকারী জাতি।’’