إِنَّ هَـٰؤُلَاءِ لَشِرْذِمَةٌ قَلِيلُونَ
''নিঃসন্দেহ তারা একটি ছোটখাট দল,
الشعراء · মক্কী · মোট ২২৭ আয়াত
إِنَّ هَـٰؤُلَاءِ لَشِرْذِمَةٌ قَلِيلُونَ
''নিঃসন্দেহ তারা একটি ছোটখাট দল,
অডিও শীঘ্রই যুক্ত করা হবে।
إِنَّا نَطْمَعُ أَن يَغْفِرَ لَنَا رَبُّنَا خَطَايَانَا أَن كُنَّا أَوَّلَ الْمُؤْمِنِينَ
''আমরা নিশ্চয়ই আশা করি যে আমাদের প্রভু আমাদের অপরাধসমূহ ক্ষমা করে দেবেন, যেহেতু আমরা মুমিনদের মধ্যে অগ্রণী।’’
وَأَوْحَيْنَا إِلَىٰ مُوسَىٰ أَنْ أَسْرِ بِعِبَادِي إِنَّكُم مُّتَّبَعُونَ
আর আমরা মূসাকে প্রত্যাদেশ দিয়েছিলাম এই বলে -- ''আমার বান্দাদের নিয়ে রাতের মধ্যে রওয়ানা হয়ে যাও, তোমাদের অবশ্য পশ্চাদ্ধাবন করা হবে।’’
فَأَرْسَلَ فِرْعَوْنُ فِي الْمَدَائِنِ حَاشِرِينَ
তখন ফিরআউন শহরে-নগরে সংগ্রাহকদের পাঠাল --
وَإِنَّهُمْ لَنَا لَغَائِظُونَ
''আর নিঃসন্দেহ আমাদের জন্য তারা তো ক্রোধ উদ্রেককারী,
وَإِنَّا لَجَمِيعٌ حَاذِرُونَ
''আর আমরা তো নিশ্চয় সজাগ-সশস্ত্র জনতা।’’
فَأَخْرَجْنَاهُم مِّن جَنَّاتٍ وَعُيُونٍ
কাজেই আমরা তাদের বের ক’রে আনলাম বাগানসমূহ ও ঝরনারাজি থেকে,