فَإِنَّكُمْ وَمَا تَعْبُدُونَ
অতএব নিশ্চয়ই তোমরা ও যাদের তোমরা উপাসনা কর তারা --
الصافات · মক্কী · মোট ১৮২ আয়াত
فَإِنَّكُمْ وَمَا تَعْبُدُونَ
অতএব নিশ্চয়ই তোমরা ও যাদের তোমরা উপাসনা কর তারা --
অডিও শীঘ্রই যুক্ত করা হবে।
وَجَعَلُوا بَيْنَهُ وَبَيْنَ الْجِنَّةِ نَسَبًا ۚ وَلَقَدْ عَلِمَتِ الْجِنَّةُ إِنَّهُمْ لَمُحْضَرُونَ
আর তারা তাঁর মধ্যে ও জিনদের মধ্যে একটা সম্পর্ক দাঁড় করিয়েছে। আর জিনরা তো জেনেই ফেলেছে যে তাদের অবশ্যই উপস্থাপিত করা হবে।
سُبْحَانَ اللَّهِ عَمَّا يَصِفُونَ
আল্লাহ্রই সব মহিমা! তারা যা আরোপ করে তা থেকে বহু ঊর্ধ্বে, --
إِلَّا عِبَادَ اللَّهِ الْمُخْلَصِينَ
আল্লাহ্র নিষ্ঠাবান বান্দারা ব্যতীত।
مَا أَنتُمْ عَلَيْهِ بِفَاتِنِينَ
তোমরা তাঁর বিরুদ্ধে বিভ্রান্তকারী হতে পারবে না, --
إِلَّا مَنْ هُوَ صَالِ الْجَحِيمِ
তাকে ব্যতীত যে জ্বলন্ত আগুনে পুড়তে চায়।
وَمَا مِنَّا إِلَّا لَهُ مَقَامٌ مَّعْلُومٌ
আর ''আমাদের মধ্যে এমন কেউ নেই যার জন্যে নির্ধারিত আবাস নেই,