مِن دُونِ اللَّهِ فَاهْدُوهُمْ إِلَىٰ صِرَاطِ الْجَحِيمِ
''আল্লাহ্কে বাদ দিয়ে, তারপর তাদের পরিচালিত করো দুযখের পথে।
الصافات · মক্কী · মোট ১৮২ আয়াত
مِن دُونِ اللَّهِ فَاهْدُوهُمْ إِلَىٰ صِرَاطِ الْجَحِيمِ
''আল্লাহ্কে বাদ দিয়ে, তারপর তাদের পরিচালিত করো দুযখের পথে।
অডিও শীঘ্রই যুক্ত করা হবে।
وَقَالُوا يَا وَيْلَنَا هَـٰذَا يَوْمُ الدِّينِ
আর তারা বলবে -- ''হায় ধিক্, আমাদের! এটিই তো বিচারের দিন!’’
هَـٰذَا يَوْمُ الْفَصْلِ الَّذِي كُنتُم بِهِ تُكَذِّبُونَ
''এইটিই ফয়সালা করার দিন যেটি সন্বন্ধে তোমরা মিথ্যা আখ্যা দিতে।’’
احْشُرُوا الَّذِينَ ظَلَمُوا وَأَزْوَاجَهُمْ وَمَا كَانُوا يَعْبُدُونَ
''যারা অনাচার করেছিল তাদের একত্র করো, আর তাদের সহচরদের, আর তাদেরও যাদের তারা উপাসনা করত --
وَقِفُوهُمْ ۖ إِنَّهُم مَّسْئُولُونَ
''আর তাদের থামাও, তারা অবশ্যই জিজ্ঞাসিত হবে,
مَا لَكُمْ لَا تَنَاصَرُونَ
''তোমাদের কি হল, তোমরা পরস্পরকে সাহায্য করছ না?’’
بَلْ هُمُ الْيَوْمَ مُسْتَسْلِمُونَ
বস্তুতঃ সেদিন তারা আত্মসমর্পিত হবে।