وَتُحِبُّونَ الْمَالَ حُبًّا جَمًّا
আর তোমরা ধনসম্পত্তি ভালবাস গভীর ভালবাসায়।
الفجر · মক্কী · মোট ৩০ আয়াত
وَتُحِبُّونَ الْمَالَ حُبًّا جَمًّا
আর তোমরা ধনসম্পত্তি ভালবাস গভীর ভালবাসায়।
অডিও শীঘ্রই যুক্ত করা হবে।
كَلَّا ۖ بَل لَّا تُكْرِمُونَ الْيَتِيمَ
না, বস্তুত তোমরা এতীমকে সম্মান কর না,
وَلَا تَحَاضُّونَ عَلَىٰ طَعَامِ الْمِسْكِينِ
আর নিঃস্বদের খাবার দিতে পরস্পরকে উৎসাহিত কর না,
وَتَأْكُلُونَ التُّرَاثَ أَكْلًا لَّمًّا
আর তোমরা গ্রাস করে ফেল উত্তরাধিকার স্বত্ব পুরোপুরি গলাধঃকরণে;
كَلَّا إِذَا دُكَّتِ الْأَرْضُ دَكًّا دَكًّا
কখনই না! যখন পৃথিবীটা ভেঙ্গে চূর্ণবিচূর্ণ হয়ে যাবে,
وَجَاءَ رَبُّكَ وَالْمَلَكُ صَفًّا صَفًّا
আর তোমার প্রভু ও ফিরিশ্তাগণ আসবেন কাতারে কাতারে,
وَجِيءَ يَوْمَئِذٍ بِجَهَنَّمَ ۚ يَوْمَئِذٍ يَتَذَكَّرُ الْإِنسَانُ وَأَنَّىٰ لَهُ الذِّكْرَىٰ
আর সেইদিন তিনি জাহান্নামকে নিয়ে আসবেন; সেইদিন মানুষ স্মরণ করবে, কিন্ত এ স্মরণে তার কী কাজ হবে?