الماعون

সূরা Al-Maa'un

সাহায্য সহায়তা · Almsgiving

মক্কী আয়াত ৭ সূরা নং ১০৭

بِسْمِ اللَّهِ الرَّحْمَـٰنِ الرَّحِيمِ

بِسْمِ اللَّهِ الرَّحْمَـٰنِ الرَّحِيمِ أَرَأَيْتَ الَّذِي يُكَذِّبُ بِالدِّينِ

তুমি কি তাকে দেখেছ যে ধর্মকর্মকে প্রত্যাখান করে?

فَذَٰلِكَ الَّذِي يَدُعُّ الْيَتِيمَ

সে তো ঐ জন যে এতীমদের হাঁকিয়ে দেয়,

وَلَا يَحُضُّ عَلَىٰ طَعَامِ الْمِسْكِينِ

আর গরীব-দুঃখীকে খাওয়ানোর ক্ষেত্রে উৎসাহ দেখায় না।

فَوَيْلٌ لِّلْمُصَلِّينَ

অতএব ধিক্ সেইসব নামায-পড়ুয়াদের প্রতি --

الَّذِينَ هُمْ عَن صَلَاتِهِمْ سَاهُونَ

যারা স্বয়ং তাদের নামায সন্বন্ধে উদাসীন,

الَّذِينَ هُمْ يُرَاءُونَ

যারা নিজেরাই হচ্ছে লোক-দেখিয়ে,

وَيَمْنَعُونَ الْمَاعُونَ

আর যারা নিষেধ করে সাহায্য-সহায়তাকরণ।