الإنشقاق

সূরা Al-Inshiqaaq

খণ্ড-বিখণ্ডকরণ · The Splitting Open

মক্কী আয়াত ২৫ সূরা নং ৮৪

بِسْمِ اللَّهِ الرَّحْمَـٰنِ الرَّحِيمِ

بِسْمِ اللَّهِ الرَّحْمَـٰنِ الرَّحِيمِ إِذَا السَّمَاءُ انشَقَّتْ

যখন আকাশ খন্ডবিখন্ড হবে,

وَأَذِنَتْ لِرَبِّهَا وَحُقَّتْ

আর তার প্রভুর প্রতি উৎকর্ণ হবে এবং কর্তব্যরত হবে --

وَإِذَا الْأَرْضُ مُدَّتْ

আর যখন পৃথিবীকে সমতল করা হবে,

وَأَلْقَتْ مَا فِيهَا وَتَخَلَّتْ

আর তার ভেতরে যা-কিছু রয়েছে তা নিক্ষেপ করবে এবং শূন্যগর্ভ হবে,

وَأَذِنَتْ لِرَبِّهَا وَحُقَّتْ

ফলে তার প্রভুর প্রতি উৎকর্ণ হবে এবং কর্তব্যরত হবে।

يَا أَيُّهَا الْإِنسَانُ إِنَّكَ كَادِحٌ إِلَىٰ رَبِّكَ كَدْحًا فَمُلَاقِيهِ

ওহে মানব! নিশ্চয় তোমার প্রভুর তরফে তোমাকে প্রচেষ্টা চালাতে হবে বিশেষ উদ্যমে, তাহলে তুমি তাঁর সাক্ষাৎ পাবে।

فَأَمَّا مَنْ أُوتِيَ كِتَابَهُ بِيَمِينِهِ

সুতরাং তার ক্ষেত্রে যাকে তার নিবন্ধগ্রন্থ তার ডান হাতে দেওয়া হবে,

فَسَوْفَ يُحَاسَبُ حِسَابًا يَسِيرًا

তাকে তো তবে হিসেব চুকিয়ে দেওয়া হবে সহজ হিসেবনিকেশে,

وَيَنقَلِبُ إِلَىٰ أَهْلِهِ مَسْرُورًا

আর সে তার স্বজনদের কাছে ফিরে যাবে খুশি হয়ে।

وَأَمَّا مَنْ أُوتِيَ كِتَابَهُ وَرَاءَ ظَهْرِهِ

আর তার ক্ষেত্রে যাকে তার নিবন্ধগ্রন্থ তার পিঠের পশ্চাৎ দিকে দেওয়া হবে,

فَسَوْفَ يَدْعُو ثُبُورًا

সে তখনই ধ্বংসের জন্য আর্তনাদ করবে,

وَيَصْلَىٰ سَعِيرًا

আর জ্বলন্ত আগুনে প্রবেশ করবে।

إِنَّهُ كَانَ فِي أَهْلِهِ مَسْرُورًا

নিঃসন্দেহ সে তার স্বজনদের মধ্যে ফুর্তিতে ছিল।

إِنَّهُ ظَنَّ أَن لَّن يَحُورَ

নিঃসন্দেহ সে ভেবেছিল যে সে কখনো ফিরে আসবে না।

بَلَىٰ إِنَّ رَبَّهُ كَانَ بِهِ بَصِيرًا

না, নিঃসন্দেহ তার প্রভু বরাবর তার প্রতি দৃষ্টিদাতা।

فَلَا أُقْسِمُ بِالشَّفَقِ

কিন্ত না, আমি সাক্ষী করছি সূর্যাস্তের রক্তিমাভা,

وَاللَّيْلِ وَمَا وَسَقَ

আর রাত্রিকে ও যা-কিছু তা তাড়িয়ে নেয়,

وَالْقَمَرِ إِذَا اتَّسَقَ

আর চন্দ্রকে যখন সে পূর্ণাঙ্গতা পায়,

لَتَرْكَبُنَّ طَبَقًا عَن طَبَقٍ

যেন তোমরা এক স্তর থেকে অন্য স্তরে আরোহণ করতে পারো।

فَمَا لَهُمْ لَا يُؤْمِنُونَ

সুতরাং তাদের কী হয়েছে যে তারা ঈমান আনছে না,

وَإِذَا قُرِئَ عَلَيْهِمُ الْقُرْآنُ لَا يَسْجُدُونَ ۩

আর যখন তাদের নিকট কুরআন পাঠ করা হয় তখন তারা সিজদা করে না?

بَلِ الَّذِينَ كَفَرُوا يُكَذِّبُونَ

পরন্তু যারা অবিশ্বাস করে তারা মিথ্যারোপ করে,

وَاللَّهُ أَعْلَمُ بِمَا يُوعُونَ

অথচ আল্লাহ্ ভালো জানেন যা তারা লুকোচ্ছে।

فَبَشِّرْهُم بِعَذَابٍ أَلِيمٍ

অতএব তাদের সুসংবাদ দাও মর্মন্তুদ শাস্তির,

إِلَّا الَّذِينَ آمَنُوا وَعَمِلُوا الصَّالِحَاتِ لَهُمْ أَجْرٌ غَيْرُ مَمْنُونٍ

তারা ব্যতীত যারা ঈমান এনেছে ও সৎকাজ করছে, -- তাদের জন্য রয়েছে এক নিরবচ্ছিন্ন প্রতিদান।